চট্টগ্রামে মদের কারখানা আবিষ্কার: গ্রেফতার ৬

চট্টগ্রামে কবরস্থান ও মাদ্রাসার পাশের ভবনে গড়ে তোলা মদ তৈরির কারখানা আবিষ্কারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) দিবাগত রাতে নগরীর বহদ্দারহাটের খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচশাইশ থানা পুলিশ এক মাদক ব্যবসায়ী ও মদ তৈরির কারিগরসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, খতিবেরহাট এলাকায় মসজিদের পশ্চিম পাশে কবরস্থান ও মাদ্রাসার পিছনে একটি পাঁচতলা ভবনের ৫ম তলায় দুটি ফ্ল্যাট থেকে ৭শ ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ কাজে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মসজিদের পশ্চিম পাশে কবরস্থান ও মাদ্রাসার পাশে দুইটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ১ বছর ধরে মদ তৈরি করে আসছে তারা। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য কবরস্থান ও মাদ্রাসার পাশের ভবনকে তারা মদ তৈরি ও বিক্রির জন্য বেছে নিয়েছিল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ৬ জন হল উচির দোয়াই মারমা (88), মাসাং মারমা (৪০), আইজিং মারমা (৩৩), যে মারমা (৪০), আছেমা মারমা (৩০) ও ইইয়ং মারমা (২০)। তারা সকলেই রাঙ্গামাটির বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর