মাগুরা পৌরসভায় ১৪৬ কোটি ৬৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মাগুরা পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে ১৪৬ কোটি ৬৪ লক্ষ ৩৩ হাজার টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল।

বাজেটে রাজস্ব খাতে ১৪ কোটি ৫৬ লক্ষ ৮৩ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরী ২ কোটি এবং প্রকল্প খাতে ১৩০ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলর ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

তাছিন জামান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর