সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-প্রেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-প্রেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজেপাডিকা’র অনিয়ম ও অস্বছাতাসহ প্রি-প্রেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে বুধবার সকাল ১০টায় পাওয়ার হাউজের সামনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় মানববন্ধন বক্তব্যে রাখেন, সংগঠনটির সহ-সভাপতি এড.ওসমান গণি, জাসদের কেন্দ্রীয় সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, ভুক্তভোগি নাগরিক সুফিয়া খাতুন, পরে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাশিদুজ্জামান রাশি, পরে তাতীলীগের সভাপতি মেহেদি আলী সুজয় প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের প্রি-প্রেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজোপাডিকা’র অনিয়ম ও হয়রানি থেকে রেহাই পেতে অবিলম্বে বিদ্যুতের এই প্রি-প্রেইড মিটার বাতিল এবং আগের ডিজিটাল মিটার স্থাপনের জোর দাবী জানান। একই সাথে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও হয়রানি থেকে মুক্তিপেতে বক্তারা এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর