সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে আমানুল্লাহ মালী (১৭) নামক এক শিশুর মৃত্যু হয়েছে । রবিবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর পুত্র।

উপজেলার প্রভাষক হিরন্ময় মন্ডল জানান, ড্রাগন ক্ষেতের পাশের একটি ঘরে বৈদ্যুতিক সাইড লাইনের তার সরানোর সময় আমানুল্লাহ বিদ্যুৎপৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শুনেছি। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর