কলাপাড়ায় উদ্যোক্তাদের নিয়ে নেটওয়ার্কিং সভা

পটুয়াখালীর কলাপাড়ায় পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নিয়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) সকালে কলাপাড়া পৌরশহরের রহমতপুর এলাকায় অনির্বান মডেল স্কুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হোপ পর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।

নেটওয়াকিং সভায় বক্তব্য রাখেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার, আশা’র সহকারি শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান সহকারি পরিদর্শক উপজেলা সমবায় অফিস, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা, ওয়াশ ব্যবসায়ী ফরিদ উদ্দিন, মো. বাশার, পরিচ্ছন্নকর্মী মো. জাহিদ প্রমুখ।

এসময় বক্তারা সকলকে সামাজিক দূরত্ব, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান দিয়ে হাত পরিস্কারসহ সরকারের সকল বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।

আহম্মেদ পাশা তানভীর/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর