কালিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে বকুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার মাঘুরালি এলাকার হাবিবুর রহমানের ছেলে।
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, শনিবার রাত ১০ টার দিকে উপজেলার উত্তর চালতেবাড়িয়া এলাকায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত বকুলকে রবিবার (২৭ জুন) বেলা ১২ টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এফএইচপি