নিম্নমানের সামগ্রী ব্যবহার, কুয়াকাটায় ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটার দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন সেতু রবিবার (২৭ জুন) আচমকা ধ্বসে পড়েছে।

এলজিইডির আঞ্চলিক সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকায় এই সেতু তৈরি করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সমগ্রী দিয়ে কাজ করায় এমনটি ঘটেছে।

স্থানীয়রা বলেন, সকালে আমরা সেতু এলাকায় বিকট শব্দ শুনতে পাই। তখন গ্রামের সবাই মিলে গিয়ে দেখি পুরো সেতু ভেঙে খালে পড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

তারা জানান,পুরো সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এর পুরো কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

সরকারের উচিত এদের বিচারের আওতায় নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মের সঠিক তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা উচিৎ। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমনটা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্সের পরিচালক আল মামুনের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কুয়াকাটা পৌরমেয়র আনোয়ার হোসেন হাওলাদার বলেন, নিম্নমানের কাজ করায় সেতুটি নির্মাণের অবস্থায় ধ্বসে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৌরসভার পক্ষে থেকে মামলা করা হবে।

আহম্মেদ পাশা তানভীর/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর