চারঘাটে স্লুইস গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহীর চারঘাটে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোবাবর (২৭ জুন) সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পদ্মা ও বড়াল নদীর স্লুইস গেটে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবী আলম/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর