খুলনা বিভাগে একদিনে আরও ২৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন কমছেই না। এ বিভাগে দৈনিক সংক্রমণ ও মৃত্যু হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন।

রোববার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় খুলনা ও সাতক্ষীরা জেলায় পাঁচজন করে ১০ জন মারা গেছেন। এছাড়াও যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জনের।

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৮১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর