মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মেরিনা খাতুন (৩৫), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার রোকনের স্ত্রী রিনা খাতুন (৪৫)। এ নিয়ে এ জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মকলেছুর রহমান।
ডা. মকলেছুর রহমান বার্তা বাজার কে তিনি জানান, বর্তমানে কি হাসপাতলে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা উপসর্গ নিয়ে আরও ১৬ জন চিকিৎসাধীন আছে।
জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, বর্তমানে মেহেরপুর জেলায় করোনাভাইরাস এর পজিটিভ সংখ্যা ৪০৪ জন। এর মধ্যে সদর উপজেলার ১৪৯ জন, গাংনী উপজেলায় ১৫৮ জন ও মুজিবনগর উপজেলায় ৯৭ জন।
মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি