সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ৮ দলের সরাসরি বিশ্বকাপে অংশ নিবে। অন্যদিকে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে ৪ দলকে। র্যাঙ্কিংয়ে সেরা আটে না থাকায় বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে।
বাছাইপর্বে অংশ নেওয়া ৮ দলের মধ্যে মোট ১২টি ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে সেরা ৪ জন মূল পর্বে অংশ নিবে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান।
বাংলাদেশ যদি ‘বি’ গ্রুপে সেরা দল হয় তাহলে তারা ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এবং এ গ্রুপের দ্বিতীয় সেরা দলের গ্রুপে জায়গা পাবে।
আর যদি ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয় তাহলে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও এ গ্রুপের সেরা দলের বিপক্ষে লড়তে হবে। দুই গ্রুপ থেকে সেরা চারদল সেইফাইনাল নিশ্চিত করবে। ১২ দলের ম্যাচগুলো দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/নব