সুজানগরে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) রাত দশটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খালের কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, এদিন রাতে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ৩০ বছরের কোনো তরুণী হবে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর