পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় এক যাত্রী নিহত, আহত ৩

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রাইভেটকারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় ভ্যানের চালকসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৭ জুন) সকাল ১০ টার দিকে পাবনা- নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি আখ ফার্মের কাছে এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয় এলাকাবাসী আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত ভ্যানের যাত্রী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। সে মুলাডুলি আখ ফার্মে শ্রমিক হিসেবে কাজ করত।

পাকশি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, পুলিশ প্রাইভেটকারটি আটকের চেষ্টা করছে। নিহত ভ্যানের যাত্রীর পরিবারের স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনা আইনে একটি ইউডি মামলা নথিভুক্ত হচ্ছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর