ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি: ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় ৪০০ চিকিৎসকসহ ১ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, টিকার ডোজ শেষ করার পরও ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার জাকার্তার হাসপাতালগুলোতে করোনার রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অতিরিক্ত রোগীদের চাপ সামাল দিতে হাসপাতালগুলোর বাইরে জরুরি ভিত্তিতে তাঁবু নির্মাণ করা হয়েছে। সেখানেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার প্রদেশের রাজধানী মেদানের করোনারবিষয়ক টাস্কফোর্সের সদস্য ডা. ইনকে নাদিয়া ডি লুইস জানান, গত ৬ মাসে এক হাজার ৮০০ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটির করোনা প্রতিরোধ কমিটির প্রধান মোহাম্মদ আদিব খুমাইদি জানান, করোনায় আক্রান্তরা কেউ ভ্যাকসিন নিয়েছিলেন কি না সেই খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনের উৎপাদিত ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে প্রায় ১৮ কোটি নাগরিককে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে চীনের তৈরি ভ্যাকসিনের ওপর বেশি নির্ভরশীল দেশটি।
বার্তাবজার/পি