করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছিল। তবে দেশটিতে একদিনের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ সময়ে মারা গেছেন আরও ১ হাজার ২৫৮ জন। গতকাল সংক্রমণ ৫০ হাজারের নিচে ছিল। দৈনিক মৃত্যুর কিছুটা বেড়েছে।
রোববার (২৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৩২০ জনে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৭৮০ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৩৩৫ জন। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।
বার্তা বাজার/নব