গাজীপুরে কোনাবাড়ীর আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এঘটনায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানিয়েছেন, রোববার সকালে আমবাগের মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী এসময় আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি বলেন, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলেও তিনি জানান।
বার্তা বাজার/এফএইচপি