গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনায় ১৭ জনসহ ৮ জেলায় ৫৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনার তিনটি হাসপাতালে করোনা ওয়ার্ডে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যালে মারা গেছে ১০ জন। মৃত ১০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত আর ৮ জনের উপসর্গ ছিল। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন একজন। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন।
এদিকে, নাটোর সদর হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন।
এছাড়া সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই নারী। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৭ জন কুষ্টিয়ায় ৫ জন এবং শেরপুরে ২ জন মারা গেছে।
বার্তাবাজার/পি