বাংলাদেশসহ ১৪ দেশ থেকে আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার। আগামী ২১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ জুন) দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

এর আগে গত ৭ জুলাই পর্যন্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বাংলাদেশসহ এ নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর