দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি

থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ প্রবাসী বাংলাদেশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। রোববার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া এ ৩৭ বাংলাদেশি নাগরিকদের সঙ্গে থাইল্যান্ডের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ জুন) বিকেলে তারা ঢাকায় ফেরেন। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৫ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও ২ দফায় ১৩৫ জন বাংলাদেশিকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর