খুলনায় করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের মুখপাত্ররা।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনা জেনারেল (সদর) হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
আর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
বার্তা বাজার/এফএইচপি