থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি দেশে ফিরলেন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমান।

রোববার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশির সাথে ঢাকায় ফিরেছেন থাইল্যান্ডের নাগরিকরাও। শনিবার বিকেলে ঢাকায় ফিরেন তারা। এ নিয়ে গত ১ বছরে ১৫ দফায় থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর