রাজশাহীতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নাটোরের একজন মারা গেছেন।

তিনি আরও জানান, উপসর্গ নিয়ে রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৮ জনের মৃত্যু হলো।

রামেক উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৩৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর