৫ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী শিয়া ধর্মীয় ছুটির দিন উদযাপন উপলক্ষ্যে ৫ হাজারের বেশি বন্দিকে ক্ষমা ঘোষণা করে মুক্তি ‍দিয়েছেন। ইরানের সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে শনিবার এ কথা বলা হয়।

বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে জানানো হয়, ৫ হাজার ১৫৬ জন বন্দিকে ক্ষমা অথবা তাদের সাজা কমানো হয়েছে।

গত মঙ্গলবার শিয়া ইসলামের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষে এই বন্দিদের ক্ষমা করা হয়েছে।

ধর্মীয় বিভিন্ন ছুটির দিনের মধ্যে ইমাম রেজার জন্মবার্ষিকী অন্যতম, এদিন উপলক্ষে সর্বোচ্চ নেতা প্রতি বছর বন্দীদের ক্ষমা করেন। বাসস

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর