সর্বাত্মক লকডাউনেও খোলা থাকছে ব্যাংক

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সর্বাত্মক এই লকডাউনেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকার কথা জানা গেছে। রফতানিমুখী খাত চালু রাখার জন্য ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে। একইসাথে খোলা থাকতে পারে গার্মেন্টস কারখানাও। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলছেন, প্রজ্ঞাপন জারি হলে বাংলাদেশ ব্যাংক এব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর আগে কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বাংলাদেশ ব্যাংকের। অতি অল্প সময়ের জন্য হলেও ব্যাংক খোলা থাকতে পারে।

প্রসঙ্গত, কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এসময় জরুরী পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর