বৃহস্পতিবার মাঠে নামতে পারে সেনাবাহিনী

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউন বাস্তবায়নে ও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি। একই সঙ্গে মোতায়েন করতে পারে সেনাবাহিনী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

একইসাথে কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ও বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হবে বলেও জানান তিনি।

এসময় জরুরী পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, সরকার চাইলে লকডাউনে মাঠে নামবে সেনাবাহিনী। গত বছরও লকডাউনে মাঠে ছিল সেনাবাহিনী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের পর বিষয়টি আরো পরিস্কার হবে।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর