ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

চুমুকাণ্ডে সমালোচনার মুখে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের পদত্যাগের পর নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার। নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে। তিনিই ব্রিটেনের ইতিহাসে প্রথম কোন মুসলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন বলে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এঘটনায় সাজিদ জানান, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরআগে চুমুর ছবি ভাইরাল হলে বেশ চাপের মুখে পড়েই পদত্যাগ করেন ম্যাট হ্যানকক। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।

ঘটনা প্রতিবাদে রুপ নিলে ক্ষমা চেয়ে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন সাবেক এই ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত মন্ত্রীর ক্ষমা প্রার্থনায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন। তবে ম্যাট হ্যানককের পদত্যাগপত্র পেয়ে একইসাথে দুঃখিতও হয়েছেন বরিস।

উল্লেখ্য, গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ প্রকাশিত এক ছবিতে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে তার গালে চুমু খাচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ঘটনার পরপরই দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেক নেতা তার পদত্যাগের দাবি করলে তিনি পদত্যাগ করেন।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর