চলমান করোনাভাইরাসে বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ৩ লাখের বেশি।
রোববার (২৭ জুন) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১২০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৩২ হাজার ৪৫০ জনে।
এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৯১৪ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৫৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৩৪২ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৮১৯ জনের।
বার্তাবাজার/পি