মারা গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২৬ জুন) দিনগত রাত ১২টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অপরাধ ট্রাইব্যুনালের আইটি স্পেশালিস্ট মেহেদি মাসুদ।
তিনি জানান, রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, জেয়াদ আল মালুম বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৫ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ২ জুন নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষে তিনি বিশেষ অবদান রাখেন।