টেকনাফে বন বিভাগের উদাসীনতায় পাহাড়ী হাতি নাফ নদীতে
কক্সবাজারের টেকনাফের দুইটি বণ্য হাতি নাফ নদী থেকে বনে ফিরলো দুই দিনের মাথায়। এই ঘটনায় বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছে স্থানীয়রা। তবে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা জানালেন ভিন্ন বক্তব্য।
শনিবার সন্ধায় হাতি দুটিকে উদ্ধার করে টেকনাফের নেটং পাহাড়ের অভ্যন্তরে পাঠিয়ে দেয় এলিপ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।
টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, মিয়ানমার থেকে সাঁতরিয়ে এসে নাফনদীর প্যারাবনে দুইটি মা হাতি এদিক-ওদিক ছুঁটছিল। সংবাদ পেয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করে হাতি দুটিকে পাহাড়ের দিকে প্রবেশ করতে বাধ্য করা হয়।
অপরদিকে, টেকনাফ সদর সিবিপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবী, শুক্রবার ভোরে হাতি দুইটি টেকনাফের নেটং পাহাড় থেকে নেমে নাফ নদীর প্যারাবনে অবস্থান নিয়েছিলো। শুক্রবার রাতে বন বিভাগ হাতি দুটোকে বনে ফেরাতে ব্যর্থ হয়। পরে শনিবার সন্ধ্যায় হাতি দুটোকে বনে ডুকিয়ে দেয়া হয়েছে।
পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসরত স্থানীয়দের দাবী, বন বিভাগের খামখেয়ালীর কারনে হাতি গুলো পাহাড় থেকে লোকালয়ের দিকে নেমে আসছে। কখনো নেমে আসার পর হাতি গুলো ফেরাতে বেগ পেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় বনে হাতি শুন্য হয়ে পড়বে।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি