করোনার উর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হতে যাওয়া লকডাউনের তারিখ ঘোষণার একদিন পরিবর্তন করেছে সরকার।
শনিবার (২৬ জুন) রাতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে লকডাউন শুরু হবে বলে জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানা যায়, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থ বছরের শেষ সময় হওয়ায় সেটা পরিবর্তন করা হয়েছে। ব্যাংক খাতে জুন মাসের ক্লোজিংয়ের জন্য ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে সীমিত আকারে লকডাউন। আর ১লা জুলাই থেকে শুরু হবে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন।
সূত্র জানায়, সোমবার থেকে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যাবে। সীমিত পরিসরে লকডাউন শুরু হবে শপিংমল, হোটেল রেস্টরাসহ কিছু ক্ষেত্রে। এ বিষয়ে রোববার আরও জানানো হবে।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে সরকারী এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারির বিষয়টি।
বার্তা বাজার/এসজে