আশুগঞ্জে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত

কিছুদিন কম থাকার পর হঠাৎ করে আশুগঞ্জে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। আশুগঞ্জে গত শুক্রবার ও শনিবারের রির্পোটে নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ও ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার ৩৮ বছর বয়সী এক পুরুষ ও ৭১ বছর বয়সী এক বৃদ্ধ। আক্রান্তদের মধ্যে ৮জন পুরুষ ৪ জন নারী। শনিবার বিকেলে আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০,২১,২৩,২৪ ও ২৫ জুন নমুনা নেয়া রির্পোটের মধ্যে শনিবার বিকেলে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে আশুগঞ্জ বাজারের ৩ জন, আড়াইসিধার ২জন, যাত্রাপুরের ১ জন, সোহাগপুরের ১ জন, দূর্গাপুরের ১ জন, চরচারতলার ১ জন, বাহাদুরপুরের ১ জন, অবদারোডের ১ জন ও নাওঘাটের ১ জন।

এ নিয়ে আশুগঞ্জ উপজেলায় ৩৮৪ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৫১ জন। আইসোলেশনে রয়েছেন ২৫ জন। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে ও করোনা সন্দেহে ৪জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৩ হাজার ১শত ১৫ জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর রির্পোট পাওয়া গেছে ৩ হাজার ৯০ জনের।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর