করোনায় থেমে নেই কিশোরদের ফুটবল অনুশীলন

কেবল ভোরের আলো উঁকি দিচ্ছে। কাকডাকা ভোরে খেলার মাঠে হাজির একদল কিশোর। নানা শারীরিক কসরতে ফুটলে নৈপূণ্য দেখাতে কঠোর প্ররিশ্রমে লিপ্ত হয় হয় তারা। করোনা ভাইরাসের দুর্যোগের মধ্যেও থেমে না থেকে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর কিশোররা। এক সময়ের দেশ সেরা ডিফেন্ডার হাসান আল মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগীতে ‘এনকে’ স্পোর্টস একাডেমি গ্রামের কিশোরদের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে।

প্রতিদিন ভোর ৬টা থেকে প্রত্যন্ত গ্রামের সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্র্যাক্টিস করে অন্তত অর্ধশত কিশোর।২০১৯ সালের শেষের দিকে ফুটবলার নাঈম বাশার ‘এনকে’ স্পোর্টস একাডেমি চালু করে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নিজে বড় ফুটবল খেলোয়ার হওয়ার স্বপ্ন দেখলেও পর্যাপ্ত সুযোগ না পাওয়ার নিজের স্বপ্ন এলাকার ছেলেদের মাধ্যমে বাস্তবায়নের জন্য কিশোরদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। অনুশীলনের জন্য জিনিসপত্র সহ খেলোয়াড়দের যাবতীয় সহযোগিতা করছেন নাঈম ও তারা বাবা ওষুধ ব্যবসায়ী খায়রুল বাশার। যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে।

এই একাডেমি থেকে ইতোমধ্যে ঢাকা একাডেমি কাপ, ঢাকা পাইওনিয়ার লীগ, ময়মনসিংহের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ খেলেছে অনুর্ধ্ব-১৪ ও অনুর্ধ্ব-১৭ দলের অনেক খেলোয়াড় খেলার সুযোগ হয়েছে।

বিনামূল্যে ‘এনকে’ স্পোর্টস একাডেমির প্রধান মো. নাঈম বাশার বলেন, জাতীয় পর্যায়ে খেলার ইচ্ছা ছিলো, কিন্তু অনেক চেষ্টা করেও সুযোগের অভাবে হয় নি। আমার স্বপ্ন যেনো ওদের মাধ্যেম পুরো করতে পারি সে জন্যই এই প্রচেষ্টা।

খেলোয়াড় দিদার মিয়া বলেন, প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষন নিচ্ছি। করোনা মহামারীর কারণে সব বন্ধ। এখান থেকে আমরা ভালো মানের ফুটবলার হতে চাই, এবং জাতীয় দলে খেলার স্বপ্ন আছে।

খেলোয়াড় মুরাদ মিয়া (প্রতিবন্ধী) বলেন, একটি দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়। তার পরেও খেলার সঙ্গে রয়েছি। জাতীয় মানের খেলোয়াড় হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

প্রশিক্ষক আরিফুল হক বলেন, এখানে যারা প্র্যক্টিস করছে তাদের মধ্যে এমন যোগ্যতা আছে তারা সুযোগ পেলে ভালো জাতীয় দলে খেলার মতো স্বক্ষমতা রয়েছে। পৃষ্টপোশকতা হলে ওরা ভালো মানের ফুটবলার হবে।

আরিফুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর