যে কারণে লকডাউনের সিদ্ধান্তের পরিবর্তন

সোমবার (২৮ জুন) নয়, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

জানা গেছে, সরকার ঘোষিত এই কঠোর লকডাউন আগামী সাত দিন স্থায়ী হবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, আগামী সোমবার থেকে সীমিত আকারে লকডাউন শুরু হবে। এ দিন থেকেই বন্ধ হয়ে যাবে গণপরিবহণ। এ সময় সীমিত পরিসরে খোলা থাকতে পারে কিছু আর্থিক প্রতিষ্ঠান। তবে কঠোর লকডাউন শুরু হবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত। যা পরিস্থিতি বিবেচনায় বর্ধিত করা হতে পারে। তবে শিল্প কলকারখানা লকডাউনের আওতামুক্ত থাকবে।

এক সূত্রে জানা যায়, সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় লকডাউনের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। কারণ ব্যাংক খাতে জুন মাসের ক্লোজিংয়ের জন্য ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সীমিত আকারে লকডাউন থাকবে। তবে বাজেটসংক্রান্ত কার্যক্রম এনবিআর বা পেমেন্ট সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে। এছাড়া জরুরি পরিষেবা ইন্টারনেট, গণমাধ্যম ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকবে।

এর আগে শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনানো হয়, কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর