আওয়ামী লীগের যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সব ধরণের ইউনিট কমিটি গঠন ও বিলুপ্ত করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (২৬ জুন) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে দেশের সব জেলা/উপজেলা/থানা/পৌরসভা/ ওয়ার্ড এবং মহানগর/থানা/ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্ত বা অনুমোদন দেওয়া যাবে না।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিটিতে।
প্রসঙ্গত, ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বেশ কিছু নেতার নাম জড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচিত হয়েছিল সংগঠনটি। পরবর্তীতে আওয়ামী লীগের হাই কমান্ডের আলোচনা মোতাবেক ঢেলে সাজানো হয় যুবলীগকে। কমিটিতে স্থান হয় দেশের আলোচিত অনেক তরুণ নেতার। পাশাপাশি শেখ পরিবারেরও অনেকে আসেন কমিটিতে।
বার্তা বাজার/এসজে