আগামী সোমবার (২৮ জুন) থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন। আর বৃহস্পতিবার (১ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন থাকবে দেশে।
এর আগে শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
জরুরী পরিসেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময় জরুরি পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
বার্তাবাজার/ই.এইচ.এম