দেশে করোনা সংক্রমণের প্রার্দুভাব বৃদ্ধির কারণে সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে শনিবার (২৬ জুন) বিস্তারিত উল্লেখ করে আদেশ জারির করার কথা থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা হয়নি।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার (২৭ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এবারের লকডাউন আগের সব বারের চাইতে বেশি কড়াকড়ি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে রপ্তানিমুখী শিল্প কলকারখানা, গার্মেন্টস, হিসাব বিভাগের সব অফিস, খাদ্যপণ্য পরিবহন, পোল্ট্রি, কৃষি, প্রাণীসম্পদের যানবাহন, ওষুধ, হাসপাতাল ও চিকিৎসা সেবা, গণমাধ্যমের সঙ্গে যুক্তদের লকডাউনের আওতামুক্ত রাখা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম