মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥ ‘শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দেওয়া হ’ল তাদের নিরাপদে বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সাথে কুষ্টিয়াতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে বুধবার এ দিবস পালিত হয়।

মাদকাসক্তিমুক্ত বাংলদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাদক বিরোধী প্রচারণামূলক শোভাযাত্রা, আলোচনা সভা।
কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে সকাল সাড়ে ৯টায় বেলুন ফেস্টুন উড়িয়ে মাদক বিরোধী প্রচারাণামূলক শোভাযাত্রার উদ্বোধন হয়। শহরের বিভিন্ন স্কুলের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরে বিভিন্ন সড়কে বের হয়ে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

এ সময় তিনি বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ একজন মাদকাসক্ত; একটি সমাজ ধংসের জন্য যথেষ্ট। তিনি বলেন, পরিবার সচেতন হলেই মাদকাসক্ত দূর করা সম্ভব। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হলে সর্বাগ্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তানভীর আরাফাত, সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার । স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ রুহুল আলম।

উল্লেখ্য সারা বিশ্বের সাথে একযোগে প্রতিবছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হয়। তাই বাংলাদেশে একযোগে এবছর ২৬ জুলাই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর