টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধি নিষেধের ৫ম দিন। কঠোর বিধি নিষেধের ৫ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় আট জনকে সর্বমোট ছয় হাজার নয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ জুন) দিনব্যাপী টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
হাসান সিকদার/বার্তা বাজার/টি