দরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিশ্চিত না করে লকডাউন কখনেই সফল হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
শনিবার (২৬ জুন) দুপুরে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ক্ষুধার্ত মানুষকে কখনোই ঘরে বন্দি রাখা যায় না। ক্ষুধা লকডাউন বুঝে না।
তিনি বলেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু এদেশে কয়েক কোটি দিনমজুর মানুষ. যাদের ঘরে খবার মজুদ থাকে না। তাদের প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রতিটি পরিবারকে খাবার শিশু খাদ্যসহ দিতে হয বাসা ভাড়া।
এ মানুষজন কাজ করতে না পারলে হাহাকার ওঠবে তাদের পরিবারে। দেশজুড়ে সৃষ্টি হবে মানবিক বিপর্যয়। এছাড়া অভাবের কারণে আইনশৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, এসব মানুষকে সরকারিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।
বার্তাবাজার/ই.এইচ.এম