শিবপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান

নরসিংদীর শিবপুরে অসচ্ছল ব‍্যক্তিদের মাঝে প্রধামন্ত্রীর উপহার হিসাবে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শনিবার ২৬ জুন বিকাল ৩ টায় শিবপুর উপজেলা প্রথম সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

প্রথমে কলেজ গেইট বাসস্ট্যান্ড করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে জনগণের মাঝে মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেন। এরপর শিবপুর পৌরসভার আয়োজনে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুইশত জন অসচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা এবং উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রাপ্ত ৩০ জন নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

অন্য আরেকটি অনুষ্ঠানে বিকাল ৪টায় করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো: মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর