আনোয়ারায় গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আটক ১

আনোয়ারায় গাছের ডালপালা কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে রতন দাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ টিটু ভৌমিকের ছেলে নিলয় কিশোর ভৌমিক(১৭) নামের একজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রতন দাশের সাথে পাশের ঘরের মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকের মধ্যে দুইটি গাছের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। কয়েক মাস আগে রতন দাশ ওই গাছ থেকে ডালপালা কাটলে প্রতিপক্ষ বাধা দেয়।

ওইসময় এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার নিষেধাজ্ঞা দেয়। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার মিন্টু ভৌমিক ও তার পরিবারের লোকজন গাছ কাটতে গেলে রতন দাশ বাধা দেন। ওইসময় দা দিয়ে তার রতনের শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত রতনের মেয়ে পিয়াঙ্কা দাশ ও অন্তরা দাশ জানান, প্রতিপক্ষের লোকজন দুইটি গাছ কেটে নিয়ে যেতে চাইলে আমার বাবা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার বাবার উপর হামলা চালায়। এতে বাবা মারা যায়।

আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, এটি নির্মম হত্যাকান্ড। আমরা এর বিচার দাবী করছি।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গাছের দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর