করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) থেকে দেশে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তবে সেনাবাহিনী ও বিজিবি এখনও এ বিষয়ে কোনো দাফতরিক নির্দেশনা পায়নি বলে জানা গেছে। কিন্তু নির্দেশনা পাওয়া মাত্রই মাঠে নামার জন্য প্রস্তুত আছে বাহিনী দু’টি।
এ বিষয়ে বিজিবির পরিচালক (অপারেশন) লেফতেন্যান্ট কর্নেল সাইদুর রহমান জানান, আমরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছি। তবে অফিসিয়াল কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে আমাদের যেভাবে কাজ করতে বলা হবে আমরা সেভাবেই কাজ করতে প্রস্তুত আছি।
বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর-এর সহকারি পরিচালক রাশেদুল হকও জানান এমন কথা। তিনি বলেন, এখনও অফিসিয়াল কোনো আদেশ দেওয়া হয়নি আমাদেরকে। আদেশ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে