‘বারবার অপরিকল্পিত লকডাউন জনগনের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে’

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে সরকারের খামখেয়ালী আচরণ জনগনের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (২৬ জুন) বিকালে রাজধানীর পুরানা পল্টলে দলীয় কার্যালয়ে মজলিসে আমেলার এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলনা ইউনুছ বলেন, সরকার বারবার অপরিকল্পিত লকডাউন, শাট ডাউন দিয়ে জনগণকে চরম দুর্ভোগে ফেলে দিয়েছে। গোটা দুনিয়ায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে আমাদের দেশ।

সকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভারত নির্ভরতা সর্বনাশ ডেকে এনেছে। এখনও ভ্যাকসিনের কোনও ভাল সংবাদ নেই। দেশের করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলছে।

সম্প্রতি পাহাড়ে নওমুসলিম হত্যার ব্যাপারতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নও মুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনও প্রকার ব্যবস্থা নিতে পারছে না। নও মুসলিম ওমর ফারুকের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

এছাড়া দেশে বেকারত্ব বৃদ্ধির আশংকা করে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহূর্তে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর