চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পালস অক্সিমিটার’ প্রদান
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ‘পালস অক্সিমিটার’ প্রদান করেছেন। শনিবার (২৬ জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমানের হাতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এগুলো তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম রবিন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, শরীরে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা যন্ত্রটি হলো ‘পালস অক্সিমিটার। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদান করা ৩০টি ‘পালস অক্সিমিটার’ উপজেলাট ২৩টি কমিউনিটি ক্লিনিকে, ১টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ব্যবহার করা হবে।
এ বিষয়ে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, মহামারী করোনা ভাইরাসের ধাক্কায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের সুরক্ষা ও সংক্রমণ মোকাবেলার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে কখনো তার পক্ষে আমরা চিকিৎসকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ‘পালস অক্সিমিটার’ প্রদান করা হয়েছে।
নবী আলম/বার্তা বাজার/টি