আয়াদের চাকুরীচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ পপুলার ডায়াগনস্টিকের বিরুদ্ধে!

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রংপুরের দু’টি শাখায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা চাকুরীচ্যুত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

শনিবার (২৬ জুন) বিকেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানে কর্মরত আয়া ও পরিচ্ছন্নতা কর্মীরা।

দীর্ঘদিন ধরে তারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিচ্ছনতা কর্মীর দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে তাদের মাসিক বেতন কমিয়ে দেয়ারো অভিযোগ উঠেছে।

মানববন্ধনে পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, কিছুদিন ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আব্দুল আহাদ, একাউন্টিং শহিদুল ইসলাম ও প্যাথলজি কালেক্টর আলী হাসান তাদের চাকুরিচ্যুত করার চেষ্টা চালাচ্ছেন। এছাড়াও তাদের কাছ থেকে একাউন্টিং শহিদুল ইসলাম একটি কাগজে স্বাক্ষর নিয়ে তাদের ভয় ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন।

একদিকে প্যাথলজি কালেক্টর আলী হাসানের বিরুদ্ধে নারী পরিচ্ছনতা কর্মীদের সাথে অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে।

মানববন্ধন শেষে একজন পরিচ্ছনতাকর্মী বার্তাবাজারকে জানান, কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বের করে দিয়ে নতুন কর্মী নিয়োগ করতে চায় ম্যানেজার। নতুন কর্মী নিয়োগে বাধা দেয়া হলে তাদের ৪ হাজার টাকা বেতনের চাকুরী করতে বলা হয় যা অতি সামান্য।

অপর একজন পরিচ্ছন্নতা কর্মী বলেন, সকলের বেতন ৬ হাজর টাকা কিন্তু হঠাৎ বেতন কমালে আমরা কিভাবে বাঁচব। আমাদের দাবি আমাদের বেতন যেন কমানো না হয় তাহলে আমরা পরিবার নিয়ে না খেয়ে মরে যাব।

এবিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রংপুর শাখার ম্যানেজার আব্দুল আহাদ বার্তাবাজারকে বলেন, প্রতিষ্ঠানের নিয়ম মেনে কাজ করা হচ্ছে। তাদের কাজ ভালো না হওয়ায় কোম্পানি এ পদক্ষেপ নিয়েছে। এসময় পরিচ্ছনতা কর্মীদের বেতন কমানোর বিষয়টি এড়িয়ে যান তিনি।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর