কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে: রাশিয়া

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা-ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে। তারা যদি এভাবে শত্রুজ্ঞান তৎপরতা অব্যাহত রাখে তবে রাশিয়া যেকোন উপায় অবলম্বন করে নিজেদের সীমানা রক্ষা করবে।

গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ তার এক বিবৃতিতে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ব্রিটিশ ও পেন্টাগন নৌবাহিনীকে আহ্বান জানাব তারা যেন বিনা কারণে কৃষ্ণ সাগরে নিজেদের ভাগ্য পরীক্ষা না করে।

জেনারেল ইগোর বলেন, যারা মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধজাহাজকে রুশ পানিসীমার কাছে পাঠিয়েছে তাদের উদ্দেশ্য খারাপ।

গেল বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস এবং রুশ নৌবহর নিজেদের পানিসীমা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান কালে রুশ টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি ছুড়া হয় জঙ্গিবিমান থেকে ওই ডেস্ট্রয়ারের সামনে বোমা বর্ষণ করা হয়। এরপর ব্রিটিশ জাহাজটি ওই এলাকা ত্যাগ করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর