কাঁঠাল পাড়ায় দাঁত ভেঙ্গে দেওয়া হল গৃহবধূ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে গাছ থেকে কাঁঠাল পাড়তে বাঁধা দেয়ায় মজিরন নামের এক গৃহবধূকে পিটিয়ে দাঁত ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর আহত মজিরনের স্বামী আইনাল হক বাদী হয়ে শ্রীপুর থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, বারতোপা গ্রামের মৃত কিতাব আলী মন্ডলের ছেলে আফির উদ্দিন মন্ডল, মফিজ উদ্দিন মন্ডলের ছেলে জহিরুল মন্ডল, মৃত শাহজাহান মন্ডলের ছেলে সবুজ মন্ডল ও আলমগীর মন্ডল। এছাড়াও ৫/৭ জনকে অজ্ঞাত অভিযোক্ত করা হয়েছে।

থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তরা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছেন। ২২ জুন দুপুরের দিকে অভিযুক্তের কয়েকজন গাছ থেকে ২০/২৫ কাঁঠাল পেড়ে নিয়ে যায়।

এসময় বাঁধা দিলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ২৩ জুন রাত ১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে যান মজিরন। এসময় অভিযুক্তরা তাকে মারধর করে। তাদের রডের আঘাতে মজিরনের মুখের একটি দাঁত পড়ে যায়। একই সাথে তার আরও চারটি দাঁত ভেঙে যায়।

মজিরন স্বামী আইনুল হক বলেন, আহত মজিরনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত জহিরুল মন্ডল বলেন, তাদের সাথে জমিজমা নিয়ে ঝামেলা রয়েছে। মজিরনের স্বামী মাঝেমধ্যে মজিরনাকে পিটিয়ে থাকে যা এলাকাবাসী অবগত আছে। হয়তো তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন কোনো ঘটনায় দাঁত পড়ে থাকতে পারে। তারা যে রাতের ঘটনার কথা বলছেন, সে রাতে আমরা টিভিতে ফুটবল খেলা দেখছিলাম এই ঘটনার কিছুই জানিনা আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ দিয়েছে,ঘটনার তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর