রাজধানীর প্রগতি সরণিতে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় দুই ঠেলাগাড়িচালক মারা গেছেন। শনিবার (১৬ জুন) দুপুরে প্রগতি সরণির কোকাকোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বনেত্রকোনার কলমাকান্দা উপজেলার আরিফ উদ্দিন (৩২) ও আবদুর রহমান ওরফে বাবুল (৪৪)। নিহত আরিফ উদ্দিন সপরিবার ভাটারার টেকবাড়িতে থাকতেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন কাশেম ও মিজানুর নামে দুই শ্রমিক।
জানা যায়, গুলশানের কালাচাঁদপুর থেকে চারজন শ্রমিক ঠেলাগাড়িভর্তি মাটি নিয়ে প্রগতি সরণির কোকাকোলার মোড়ের দিকে যাচ্ছিলেন।
দুপুর ১২টার দিকে কোকাকোলা মোড়ে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান আরিফ ও বাবুলের ঠেলাগাড়িকে ধাক্কা দেয়।
তখন ঘটনাস্থলেই মারা যান আরিফ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় বাবুলকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহত দু’জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ঘটনার তদন্তভার পাওয়া গুলশান থানার এসআই নুরুজ্জমান বলেন, দুর্ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে। তাকে ধরতে অভিযান অব্যহত আছেন।
বার্তা বাজার/এসজে