টিকা নিয়েও স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ শওকত আলী রাজিব করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে তিনি গত ২০ জুন করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন।

২২ জুন সন্ধ্যায় তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। সূত্রে আরও জানা গেছে, ডাঃ শওকত আলী রাজিব করোনা প্রতিরোধের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার প্রায় তিন মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি (শওকত আলী) নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিবারের অন্যকোন সদস্য করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন তার স্ত্রী ডাঃ নাদিয়া পারভীন।

আরেফিন রিয়াদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর