ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে সামিউল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।

পরিবার জানায়, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এসময় তার মা হালিমা বেগম রান্না করছিলেন। এক সময় পরিবারের সদস্যরা দেখেন উঠানে সামিউল নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে পানিতে সামিউল কে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা গেছে।

রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর